মতস্যজীবীর জালে কুমির
দি নিউজ লায়ন ; দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ ব্লকের ফটিকপুর এলাকায় মৎস্যজীবীর জালে ধরা পড়লো পাঁচ ফুটের কুমির। ।স্থানীয় সূত্রে জানা গিয়েছে ফটিকপুর এলাকার বাসিন্দা মৎস্যজীবী সেকেন্দার আলি সহ আরও ৩ জন বুধবার সন্ধ্যায় কাকদ্বীপের বরপাড়ার এলাকার তিনপুরি নদীর খাঁড়িতে জাল নিয়ে মাছ ধরতে যায়।মাছ ধরার সময় হঠাৎই একটি কুমির জঙ্গলের আড়ালে থাকা কুমির এসে আক্রমণ করে সেকেন্দার আলী কে।সে ভয় না পেয়ে সাহসের সঙ্গে কুমিরের মুখ চেপে ধরে।কুমিরটি মুখ হা করলে জালে আটকে যায় তার দাঁত।
পা দিয়ে আঁকড়ে ঝাপটা দেওয়ার চেষ্টা করলে জালে জড়িয়ে যায় তার পা।চিৎকার শুনে ছুটে আসে বাকী মৎস্যজীবীরা।এরপর কুমিরটিকে চেপে ধরে জালে জড়িয়ে নিয়ে আসে ফটিকপুর গ্রামে।তারা খবর দেয় কাকদ্বীপ থানা এবং বন দফতরে।খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ বাহিনী ও বন দফতরের বনকর্মীরা।এদিন রাত দশটা নাগাদ বনকর্মীরা কুমিরটি কে উদ্ধার করে নিয়ে যায় নামখানা ফরেস্ট ক্যাম্পে।বৃহস্পতিবার সকালে কুমিরটি নিয়ে যাওয়া হয় ভাগবতপুর কুমির প্রকল্পে।

Post a Comment